শর্তাবলি ও রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬
EasyMBBS (www.easymbbs.com) ব্যবহার করে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন। আপনার তথ্য কীভাবে ব্যবহার হয় তা জানতে গোপনীয়তা নীতি দেখুন।
১. অ্যাকাউন্ট
- সঠিক নাম ও ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে; সার্টিফিকেটে এই নামই ছাপা হয়।
- একটি অ্যাকাউন্ট শুধু একজন ব্যক্তি ব্যবহার করবেন। একসাথে একটির বেশি ডিভাইসে লগইন থাকলে আগের ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হবে।
- পাসওয়ার্ড গোপন রাখা আপনার দায়িত্ব।
২. প্রফেশনাল কোর্স ও যাচাই
কিছু কোর্স শুধু নিবন্ধিত চিকিৎসক বা মেডিকেল শিক্ষার্থী/ইন্টার্নদের জন্য। এসব কোর্সে ভর্তির আগে BMDC/বিদেশি রেজিস্ট্রেশন বা মেডিকেল কলেজ আইডি দিয়ে যাচাই করতে হয়। ভুল বা অন্যের তথ্য দিলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। ফ্রি কোর্স সবার জন্য খোলা।
৩. কোর্সের কনটেন্ট ও ব্যবহার
- কোর্সের ভিডিও, নোট ও স্লাইড শুধু আপনার ব্যক্তিগত শিক্ষার জন্য।
- ডাউনলোড, রেকর্ড, স্ক্রিনশট বা অন্য কোথাও শেয়ার/বিক্রি করা নিষেধ। ভিডিওতে আপনার ইমেইল জলছাপ হিসেবে থাকে।
- নিয়ম ভাঙলে কোনো রিফান্ড ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
- "নমুনা কোর্স" লেবেল থাকা কোর্সগুলো এখনো প্রস্তুত হচ্ছে; এগুলো কেনা যায় না।
৪. চিকিৎসা সংক্রান্ত দায়বদ্ধতা
কোর্সের বিষয়বস্তু শিক্ষার উদ্দেশ্যে। রোগীর চিকিৎসায় সিদ্ধান্ত নেওয়ার সময় সর্বশেষ গাইডলাইন ও নিজের পেশাগত বিচারবুদ্ধি ব্যবহার করুন; কোর্সের তথ্য প্রয়োগের ফলাফলের দায় EasyMBBS বা টিউটরের নয়।
৫. পেমেন্ট
- কোর্সের দাম বাংলাদেশি টাকায়। bKash/Nagad-এ পেমেন্ট করে ট্রানজেকশন আইডি জমা দিলে যাচাইয়ের পর কোর্স চালু হয়।
- একবার কিনলে কোর্সটি আপনার অ্যাকাউন্টে থাকে, যতদিন প্ল্যাটফর্ম চালু থাকে।
৬. রিফান্ড নীতি
- সাইটে দেওয়া EasyMBBS-এর bKash/Nagad নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে টাকা পাঠালে তার দায় EasyMBBS-এর নয়; পাঠানোর আগে নম্বরটি ভালো করে মিলিয়ে নিন।
- পেমেন্ট যাচাই করা না গেলে (ভুল ট্রানজেকশন আইডি ইত্যাদি) কোর্স চালু হবে না; টাকা পাঠানোর প্রমাণসহ যোগাযোগ করুন।
- যাচাইয়ে অযোগ্য হওয়ায় প্রফেশনাল কোর্সে ভর্তি সম্ভব না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- অন্য যেকোনো রিফান্ডের অনুরোধ কেনার ৭ দিনের মধ্যে support@easymbbs.com-এ জানান; কোর্সের কত অংশ দেখা হয়েছে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
- অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছেন (bKash/Nagad) সেখানে ৭ কার্যদিবসের মধ্যে পাঠানো হবে।
৭. টিউটর
টিউটরদের সাথে আয় ভাগাভাগি ও অন্যান্য শর্ত আলাদা চুক্তি অনুযায়ী হয়।
৮. পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ হতে পারে; হালনাগাদের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্তে সম্মতি ধরা হবে।
৯. যোগাযোগ
প্রশ্ন বা অভিযোগ: support@easymbbs.com